মোঃ মুজাহিদ সরকার, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি থেকে এক কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে ইটনা থানা পুলিশ।
০৭ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বড়হাটির মৃত সাফির উদ্দিন ছেলে মোঃ রেনু মিয়া(৩৬) এর বসতঘর থেকে গাঁজা সহ আটক করা হয়। উক্ত মাদক উদ্ধারে ইটনা থানার এসআই লূৎফর রহমানের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জুয়েল খান, এএসআই মেরাজ হোসেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ইটনা থানার পুলিশ সর্বদাই অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে এবং যাহার মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। ইটনা থানায় মামলা করা হয়েছে যার নং-০২, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মাদকসহ আটককৃত ব্যক্তিকে আগামীকাল কোর্টে পাঠানো হবে।
ইটনায় ০১ কেজি গাঁজাসহ আটক একজন
ইটনায় ০১ কেজি গাঁজাসহ আটক একজন
মোঃ মুজাহিদ সরকার, কিশোরগঞ্জ :কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি থেকে এক কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে ইটনা থানা পুলিশ। ০৭ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বড়হাটির মৃত সাফির উদ্দিন ছেলে মোঃ রেনু মিয়া(৩৬) এর বসতঘর থেকে গাঁজা
সহ আটক করা হয়। উক্ত মাদক উদ্ধারে ইটনা থানার এসআই লূৎফর রহমানের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জুয়েল খান, এএসআই মেরাজ হোসেন। ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ইটনা থানার পুলিশ সর্বদাই অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে এবং যাহার মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। ইটনা থানায় মামলা করা হয়েছে যার নং-০২, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মাদকসহ আটককৃত ব্যক্তিকে আগামীকাল কোর্টে পাঠানো হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত