মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ইটনায় আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ অক্টোবর সকাল ১১টায় ইটনা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়াম হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।
জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান বক্তব্যে বলেন, আমি আপনাদের হাওরের সন্তান, দায়িত্ব পাওয়ার পর চেষ্টা করেছি কাজ করার কিন্ত এখনও অনেক কাজ বাকি। আপনাদের কাছে ভোট প্রত্যাশা করে বলতে চাই, আর একবার সুযোগ পেলে বাকি কাজ গুলো শেষ করতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে ১৭ তারিখ জয় যুক্ত করবেন।
চৌধুরী কামরুল হাসান বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ হাওরের উন্নয়ন অবদানের অংশীদার হিসেবে অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান নাম রয়েছে। তিনি সৎ যোগ্য ব্যক্তি আশা করি আসছে ১৭ তারিখ বিপুল ভোটে চশমা মার্কার জয় হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান কে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ। আসন্ন ১৭ তারিখ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও চশমা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।
জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জিল্লুর রহমান।
ইটনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা
ইটনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা
মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ :কিশোরগঞ্জের ইটনায় আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ অক্টোবর সকাল ১১টায় ইটনা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়াম হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট
মোঃ জিল্লুর রহমান। জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান বক্তব্যে বলেন, আমি আপনাদের হাওরের সন্তান, দায়িত্ব পাওয়ার পর চেষ্টা করেছি কাজ করার কিন্ত এখনও অনেক কাজ বাকি। আপনাদের কাছে ভোট প্রত্যাশা করে বলতে চাই, আর একবার সুযোগ পেলে বাকি কাজ গুলো শেষ করতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে ১৭ তারিখ জয় যুক্ত করবেন। চৌধুরী কামরুল হাসান বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ হাওরের উন্নয়ন অবদানের অংশীদার হিসেবে অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান নাম রয়েছে। তিনি সৎ যোগ্য ব্যক্তি
আশা করি আসছে ১৭ তারিখ বিপুল ভোটে চশমা মার্কার জয় হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান কে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ। আসন্ন ১৭ তারিখ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও চশমা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন। জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জিল্লুর রহমান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত