মোঃ মোজাহিদ সরকার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পূর্বগ্রাম স্কুলপাড়ার শাহনাজ(২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ইটনা পূর্বগ্রাম স্কুল পাড়ার আশিস মিয়ার স্ত্রী।
শাহনাজ এর শশুরবাড়ির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৫ অক্টোবর বুধবার দিবাগত রাত সারে ১২ টার দিকে শাহনাজ বিষপান করলে তার শাশুড়ী খুরশেদাসহ অন্যান্যরা রাত ১ টার দিকে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কিন্তু শাহনাজের অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে গেলে রাতেই তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহনাজের। শাহনাজের আত্মহত্যার কারণ জানা যায়নি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দাউদ জানান, ইটনা থেকে আসা শাহনাজ নামের এক মহিলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাসপাতাল থেকে জানানো হয় মহিলাটি বিষপান করেছিলো, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষে লাশটি আইনগত পক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জ মডেল থানার দায়িত্বে লাশটি ময়নাতদন্ত করা হবে, মৃতের স্বজনদের জানানো হয়েছে ইটনা থানায় এসে একটি অপমৃত্যু মামলা রুজু করার জন্য। অপমৃত্যু মামলা রেকর্ড হলে আমরা কিশোরগঞ্জ সদর মডেল থানাকে অবগত করবো।
ইটনায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
ইটনায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
মোঃ মোজাহিদ সরকার কিশোরগঞ্জঃকিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পূর্বগ্রাম স্কুলপাড়ার শাহনাজ(২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ইটনা পূর্বগ্রাম স্কুল পাড়ার আশিস মিয়ার স্ত্রী। শাহনাজ এর শশুরবাড়ির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৫ অক্টোবর বুধবার দিবাগত রাত সারে ১২ টার দিকে শাহনাজ বিষপান করলে তার শাশুড়ী খুরশেদাসহ অন্যান্যরা রাত ১ টার দিকে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কিন্তু শাহনাজের অবস্থা
ক্রমান্বয়ে অবনতির দিকে গেলে রাতেই তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহনাজের। শাহনাজের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দাউদ জানান, ইটনা থেকে আসা শাহনাজ নামের এক মহিলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাসপাতাল থেকে জানানো হয় মহিলাটি বিষপান করেছিলো, আমরা
লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষে লাশটি আইনগত পক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জ মডেল থানার দায়িত্বে লাশটি ময়নাতদন্ত করা হবে, মৃতের স্বজনদের জানানো হয়েছে ইটনা থানায় এসে একটি অপমৃত্যু মামলা রুজু করার জন্য। অপমৃত্যু মামলা রেকর্ড হলে আমরা কিশোরগঞ্জ সদর মডেল থানাকে অবগত করবো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত