রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ইটনায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

ইটনায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

মোঃ মোজাহিদ সরকার,কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। সারাদেশের মত ইটনায় সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হল রুমে উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। 

এছাড়াও আর উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অতিশ দাস রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর ভূঁইয়া কিরণ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। 

উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তারব বলেন, দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের "গ" ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

তিনি আরও বলেন, কারণ আমাদের এসডিজির একটা টার্গেট রয়েছে ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। তবে, বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এখন পৃথক দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়া হচ্ছে। 

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান বলেন, এর আগে দিনটি ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ নামে পালন করা হতো। ২০২১ সাল থেকে এর নাম পরিবর্তন করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে এ নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে ৭৫ টাকা করে ফি নেয়া হয়। গত ৫/৬ মাস ধরে সরকার এটা নিয়ে কাজ করছে। সঠিক নিবন্ধন না থাকায় অনেকে বয়স লুকান। নতুন আইনের কারণে আর সেটা সম্ভব হবে না। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

জানা যায়, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

খুঁজুন