রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ইটনায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি চলছে

ইটনায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি চলছে

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন ০২ টন চাল বিক্রি করতে পারবেন। 

গত ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে সদর ইউনিয়ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ ১৪ সেপ্টেম্বর সকালে গিয়ে দেখা যায়, লাইন ধরে ওএমএস চাল কিনছে সাধারণ মানুষ। 

ওএমএস এর চাল কিনতে আসা হাবিব মিয়া জানান, বর্তমান সময়ের চাল, ডাল সব কিছুই দাম, যার ফলে আমাদের অসহায় দুস্থ মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, সরকার ৩০ টাকা কেজি চাল বিক্রির ব্যবস্থা করায় আমাদের উপকার হয়ছে। 

উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ আল আমীন জানান, সুবিধাভোগীরা কমদামে চাল ক্রয় করতে সকাল থেকে ভিড় করেছেন ওএমএস কেন্দ্রগুলোতে। এই কার্যক্রম তিনমাস চলবে। উপজেলা খাদ্য গুদামের সামনে এবং নতুন বাজারের চাল বিক্রির কার্যক্রম চলছে।উপজেলার সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ০২ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে শুক্র ও শনিবার বাদে এসব চাল বিক্রি চলবে। 

ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার জানান, সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে।  আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন।

খুঁজুন