মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ ঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় শারদীয় দুর্গাপুজোর মন্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
০২ অক্টোবর (রবিবার) সকালে তিনি ইটনা উপজেলার সদর ইউনিয়নের দুর্গাপুজোর মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক দিক খোঁজ খবর নেন এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন।
দুর্গাপুজোর উদযাপনে যেন কোন রকম সমস্যা না হয় সেই দিকে কঠোর নজরদারির জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, সহকারী পুলিশ সুপার(অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা, ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান মোল্লা, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দোলন ভৌমিক, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, পূজা উদযাপন পরিষদ ইটনা উপজেলা শাখার সভাপতি তাপস রায় এবং সাধারণ সম্পাদক কৌশিক দেব নাথ জয় সহ উপজেলা সংবাদকর্মীবৃন্দ।
ইটনা সদর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
ইটনায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ডিসি মোহাম্মদ শামীম আলম
ইটনায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ডিসি মোহাম্মদ শামীম আলম
মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ ঃকিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় শারদীয় দুর্গাপুজোর মন্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম। ০২ অক্টোবর (রবিবার) সকালে তিনি ইটনা উপজেলার সদর ইউনিয়নের দুর্গাপুজোর মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক দিক খোঁজ খবর নেন এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। দুর্গাপুজোর উদযাপনে যেন কোন রকম সমস্যা না হয়
সেই দিকে কঠোর নজরদারির জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, সহকারী পুলিশ সুপার(অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা, ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান মোল্লা, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দোলন ভৌমিক, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ
সম্পাদক প্রদীপ কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, পূজা উদযাপন পরিষদ ইটনা উপজেলা শাখার সভাপতি তাপস রায় এবং সাধারণ সম্পাদক কৌশিক দেব নাথ জয় সহ উপজেলা সংবাদকর্মীবৃন্দ। ইটনা সদর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত