রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ইটনায় ভিজিডির চাল বিতরন

ইটনায় ভিজিডির চাল বিতরন

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ২৬৭ টা হতদরিদ্র পরিবারের মাঝে ০৩ মাসের ৩০ কেজি করে ৯০ কেজি চাল বিতরণ করা হয়। 

আজ ১৯ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলার খাদ্য গুদামের মাঠ থেকে সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ২৬৭ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরন করেন ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া। 

তখন ট্র্যাগ অফিসার (আমার বাড়ি আমার প্রকল্পের উপজেলা কর্মকর্তা) মোঃ আলী আকবর, সকল ইউপি সদস্য, মহিলা মেম্বার, ইউপি সচিব ও গ্রাম পুলিশ-দফাদারবৃন্দ উপস্থিত ছিলেন।  

সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া বলেন, সরকারি নির্দেশনা মতো সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে। ইটনা সদর ইউনিয়নের ২৬৭ টা দুস্থ পরিবার কে গত তিন মাসের চাল একসাথে ৯০ কেজি করে বিতরণ করা হচ্ছে। 

উল্লেখ্য যে, ২০২১- ২০২২ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়। 

খুঁজুন