সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা

রাশিয়ার এনজেল বিমানঘাঁটিতে হামলা চালাতে গিয়েছিলো ইউক্রেনের ড্রোন। সেই ড্রোন ভূপাতিত করে রুশ বাহিনী। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রুশ সামরিক বাহিনীর তিনজন নিহত হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে দু'দেশের গণমাধ্যমে হামলার খবর প্রকাশিত হয়। ইউক্রেনের গণমাধ্যম আরবিসি জানায়, বিমানঘাঁটিতে দুই দফা বিস্ফোরণ হয়েছে। রুশ গণমাধ্যম বাজা স্থানীয়দের বরাতে জানায়, বিস্ফোরণে পর এয়ার সাইরেন বাজানো হয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়। যার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। এদিকে, ক্রিসমাসের দিনও রাশিয়ার যুদ্ধবিমান ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। ইউক্রেন জানায়, খারকিভের কুপিয়ানস্ক শহরে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। কুপিয়ানস্ক-লিম্যান ফ্রন্টলাইনের ২৫টি শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এছাড়া জাপোরিঝজিয়ার ২০টি শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

খুঁজুন