শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে.. ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে.. ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সর্তক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাউথ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে তিনি বলেন, যদি কেউ মনে করে থাকেন, যুদ্ধ থামবে। তাহলে এটা ভুল। পরিস্থিতি ভয়াবহ থেকে আরো ভয়াবহের দিকে যাচ্ছে। পুতিন যুদ্ধবিরতি মানবেন না। তার সঙ্গে কথা বলার মতোও যুক্তরাষ্ট্রে কেউ নেই। ট্রাম্প ক্ষমতায় থাকলে পুতিন কখনো ইউক্রেনে হামলা করতেন না বলেও দাবি করেন তিনি। বলেন, রাশিয়ার ব্যাপারে তার মতো কঠোর কোনো মার্কিন প্রেসিডেন্টই ছিলেন না। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এ পর্যন্ত সাড়ে পাঁচশো বেশি ইউক্রেনীয় নিহত হয়েছে। দেশ ত্যাগে বাধ্য হয়েছে ২৫ লাখের বেশি।

খুঁজুন