শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেনে ২৪০ শিশু নিহত

ইউক্রেনে ২৪০ শিশু নিহত

রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আর ৪৩৬ জন। আজ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে ইউক্রেনের মানবাধিকার দপ্তর।

মানবাধিকার দপ্তরের প্রধান ওমবাদসমান লিডমিলা ডেনিসোভা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া এই তথ্য আরও যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করছেন অনেকে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ‘বিশেষ সেনা অভিযান’ শুরু করে রাশিয়া। তখন থেকে এ পর্যন্ত দেশটির ৬০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


সূত্র: আল জাজিরা

খুঁজুন