রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবারো ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎ এবং পানি সংকটে রাজধানীর বাসিন্দারা। সোমবার কিয়েভে অন্তত দুটি মিসাইল হামলা হয়েছে। হামলার শিকার খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনা। রুশ নৌবহরে হামলার পর বৃহৎ আকারে এ হামলা চালালো মস্কো।
এদিকে, রুশ গণমাধ্যমের খবর, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে আবারো গোলাগুলি শুরু করেছে ইউক্রেনের বাহিনী। তবে সেখানকার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্য রয়েছে। এদিকে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর ভয়াবহ হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। রবিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। বর্তমানে দোনেৎস্কের বাখমুত এবং আভদিভকা শহরে দু'পক্ষের মধ্য তীব্র লড়াই চলছে। এছাড়া, শনিবার কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলায় মস্কোর ফ্ল্যাগশিপ জাহাজ অ্যাডমিরাল মাকারোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।
ইউক্রেনে আবারো রুশ মিসাইল বৃষ্টি
ইউক্রেনে আবারো রুশ মিসাইল বৃষ্টি
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবারো ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎ এবং পানি সংকটে রাজধানীর বাসিন্দারা। সোমবার কিয়েভে অন্তত দুটি মিসাইল হামলা হয়েছে। হামলার শিকার খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনা। রুশ নৌবহরে হামলার পর বৃহৎ আকারে এ হামলা চালালো মস্কো।এদিকে, রুশ
গণমাধ্যমের খবর, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে আবারো গোলাগুলি শুরু করেছে ইউক্রেনের বাহিনী। তবে সেখানকার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্য রয়েছে। এদিকে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর ভয়াবহ হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। রবিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ
দাবি করেছেন। বর্তমানে দোনেৎস্কের বাখমুত এবং আভদিভকা শহরে দু'পক্ষের মধ্য তীব্র লড়াই চলছে। এছাড়া, শনিবার কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলায় মস্কোর ফ্ল্যাগশিপ জাহাজ অ্যাডমিরাল মাকারোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত