শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেনে আরও ৭ বেসামরিক লোক নিহত

ইউক্রেনে আরও ৭ বেসামরিক লোক নিহত

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ১৮ তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভ দখলে এগিয়ে যাচ্ছে রুশ সামরিক বহর। শনিবারের হামলায় শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

কিয়েভের কাছে রুশ সেনাদের হামলার সময় তারা পালিয়ে যাচ্ছিলেন। হামলার ভয়ে দেশটির বিভিন্ন শহর থেকে শনিবার ১৩ হাজার মানুষ সরে গেছে। তবে এখন পর্যন্ত মারিউপোল থেকে কেউ বের হতে পারছে না বলে জানা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে প্রচন্ড ঠাণ্ডার মধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া অবরুদ্ধ মারিউপোলে খাবার ও পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

খুঁজুন