শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেনে আরও এক রুশ জেনারেল নিহত

ইউক্রেনে আরও এক রুশ জেনারেল নিহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

লুহানস্ক অঞ্চলের নিকোলায়েভকা এলাকায় যুদ্ধে রোমান কুতুজভ নামে রাশিয়ার ওই মেজর জেনারেল প্রাণ হারান। খবর আনাদোলুর।

রুশ সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেজর জেনারেলের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

এর আগে মেজর জেনারেলসহ আরও ৫ রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের দাবি করেছে ইউক্রেন। গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন রুশ মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি, ৭ মার্চ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ, ১১ মার্চ মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ, ১৫ মার্চ মেজর জেনারেল ওলেভ মিতায়েভ ও ১৬ মার্চ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ।

খুঁজুন