ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যুর জন্য দুর্ঘটনা নয়, বরং যুদ্ধকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সরাসরি রাশিয়ার নাম না নিলেও তিনি বলেছেন, যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাখা বক্তব্যে জেলেনস্কি বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। এদিন রুশ আক্রমণ ঠেকাতে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। কারণ, মুক্ত বিশ্ব যে সময়টা চিন্তা করতে ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্র সেই সময়টা হত্যা করতে ব্যয় করে। তাই, চলমান সংকট নিরসনে ইউক্রেনকে আরও বেশি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ভলোদিমির জেলেনিস্কি।
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত
ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যুর জন্য দুর্ঘটনা নয়, বরং যুদ্ধকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।সরাসরি রাশিয়ার নাম না নিলেও তিনি বলেছেন, যুদ্ধের সময় কোনো
দুর্ঘটনা ঘটে না। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাখা বক্তব্যে জেলেনস্কি বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। এদিন রুশ আক্রমণ ঠেকাতে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। কারণ, মুক্ত
বিশ্ব যে সময়টা চিন্তা করতে ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্র সেই সময়টা হত্যা করতে ব্যয় করে। তাই, চলমান সংকট নিরসনে ইউক্রেনকে আরও বেশি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ভলোদিমির জেলেনিস্কি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত