সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার

ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁর নিয়োগের কথা জানিয়েছে।

জেনারেল সের্গেই সুরোভিকিন ইউক্রেনে সমগ্র বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। ৫৫ বছর বয়সী এই জেনারেল এত দিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। সের্গেই সুরোভিকিন ইউক্রেন যুদ্ধের আগেও রুশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছেন এই রুশ সামরিক কর্মকর্তা। 

খুঁজুন