সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইউক্রেনীয় নারীদের আনেকেই অন্তঃসত্ত্বা

ইউক্রেনীয় নারীদের আনেকেই অন্তঃসত্ত্বা

এবার রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনার হাতে বন্দি বহু ইউক্রেনীয় নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।এ পরিস্থিতিতে ইউক্রেনের ‘ফার্স্টলেডি’ ওলেনা জেলেনস্কা দাবি করেছেন, ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে রুশ সেনাদের স্ত্রীরাই উৎসাহিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। ওই সেমিনারে আলোচ্য বিষয় ছিল ‘যুদ্ধের হাতিয়ার ধর্ষণ’।

আলোচনায় ইউক্রেনে রুশ হামলার প্রসঙ্গ টেনে ৪৪ বছরের ওলেনা বলেন, কারও ওপর ক্ষমতা প্রদর্শনের সবচেয়ে বর্বর ও খারাপ পন্থা হচ্ছে ধর্ষণ। যুদ্ধের সময় যারা এ ধরনের হামলার শিকার হন, তারা নিরাপত্তার খাতিরেই মুখ খোলেন না।

রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি আরও বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করতে বলছেন তাদের স্ত্রীরাই। যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণকে ব্যবহার করছে তারা। আর এ নিয়ে কোনো রাখঢাকও করছেন না রাশিয়ার সেনারা।

খুঁজুন