রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর চলা হামলায় রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শহরের কেন্দ্রে আঘাত হানা খুবই বিরল, কারণ সেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে হামলায় শহরের বিভিন্ন বহুতল আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এই আক্রমণে অন্তত দুইজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
রাশিয়া একই সময়ে ক্রিভই রিহ-তেও হামলা চালিয়েছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। সেখানে তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলাগুলো এমন এক সময়ে হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করেছেন যে, শান্তি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানো হবে না।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র সচিব আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া দেশটির ওপর তার সন্ত্রাসবাদ আরও বাড়াচ্ছে এবং এর জবাব দিতে ইউক্রেনের মিত্রদের শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।
ইউক্রেনের প্রশাসনিক ভবনে রাশিয়ার হামলা
ইউক্রেনের প্রশাসনিক ভবনে রাশিয়ার হামলা
রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর চলা হামলায় রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শহরের কেন্দ্রে আঘাত হানা খুবই বিরল, কারণ সেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে হামলায় শহরের
বিভিন্ন বহুতল আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এই আক্রমণে অন্তত দুইজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।রাশিয়া একই সময়ে ক্রিভই রিহ-তেও হামলা চালিয়েছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। সেখানে তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এই হামলাগুলো এমন এক সময়ে হলো যখন রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করেছেন যে, শান্তি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানো হবে না।এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র সচিব আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া দেশটির ওপর তার সন্ত্রাসবাদ আরও বাড়াচ্ছে এবং এর জবাব দিতে ইউক্রেনের মিত্রদের শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত