নিজস্ব প্রতিনিধি
বিএনপির গণপদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল এবং ইউনিয়ন বিএনপির সম্পাদক ওহাব মন্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার (৯ এপ্রিল) দুপুরে আলোচিত ওই মামলার আসামীগণ লালমনিরহাট জজ আদালতের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেল হাজতে প্রেরণকৃত আসামিগণ হলেন- আঃ মজিদ মন্ডল, পিতা- মৃত মফিজ উদ্দিন, আঃ ওহাব মন্ডল, পিতা- মৃত হায়দার আলী, আঃ রহিম, পিতা- হুজুর আলী, আশরাফুল ইসলাম, পিতা- আঃ সোবহান, সোহাগ, পিতা আলতাফ হোসেন, সুজন, পিতাঃ রফিকুল ইসলাম, সোহেল, পিতাঃ আলতাফ হোসেন।
উল্লেখ্য যে, শ্রমিক লীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা ওই মামলায় এজাহার নামীয় ১৯জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন আসামী ছিলেন। আসামীগণ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মী জেল হাজতে
ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মী জেল হাজতে
নিজস্ব প্রতিনিধিবিএনপির গণপদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল এবং ইউনিয়ন বিএনপির সম্পাদক ওহাব মন্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।রোববার (৯ এপ্রিল) দুপুরে
আলোচিত ওই মামলার আসামীগণ লালমনিরহাট জজ আদালতের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।জেল হাজতে প্রেরণকৃত আসামিগণ হলেন- আঃ মজিদ মন্ডল, পিতা- মৃত মফিজ উদ্দিন, আঃ ওহাব মন্ডল, পিতা- মৃত হায়দার আলী, আঃ
রহিম, পিতা- হুজুর আলী, আশরাফুল ইসলাম, পিতা- আঃ সোবহান, সোহাগ, পিতা আলতাফ হোসেন, সুজন, পিতাঃ রফিকুল ইসলাম, সোহেল, পিতাঃ আলতাফ হোসেন।উল্লেখ্য যে, শ্রমিক লীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা ওই মামলায় এজাহার নামীয় ১৯জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন আসামী ছিলেন। আসামীগণ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত