ইউরোপের অনেক বাড়ি বা পথঘাটই পুরনো প্রযুক্তিতে তৈরি। এগুলি এই ভয়ানক তাপের সঙ্গে লড়তে পারছে না। গলে যাচ্ছে রাস্তাঘাট, বেঁকে যাচ্ছে রেললাইন, ফেটে যাচ্ছে বাড়িঘর।
ইউরোপের আবহাওয়ার ধীরে ধীরে অবনতি ঘটছে। গোটা ইউরোপের তাপপ্রবাহ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্পেন, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগালে বাতাসে যেন আগুনের হলকা। যুক্তরাজ্যে এই প্রথম আবহাওয়ার রেড অ্যালার্ট ঘোষিত হল। তাপের জেরে নষ্ট হচ্ছে ভূ-সম্পত্তি, প্রাণিজ সম্পত্তি। যা সংশয়ে ফেলে দিয়েছে অর্থনীতিকেও।
গত কয়েক দিন থেকেই দক্ষিণ ইউরোপের দেশগুলিতে প্রচণ্ড গরম ও দাবানলের পর এখন মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলিতেও দাবদাহের প্রকোপ ছড়িয়ে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ায় কয়েকশো ব্যক্তি মারা গেছেন।
জার্মানির একটি পত্রিকা ‘এই গ্রীষ্মে ইউরোপে আগুন’ শীর্ষক এক প্রতিবেদন ছেপেছে। বলেছে, দক্ষিণ ইউরোপে ফ্রান্স, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, গ্রিসের বনভূমিতে দাবানল চলছে। এতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগবে। দাবানলের জেরে এসব দেশের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনভূমিতে অগ্নিকাণ্ডের কারণে বহু মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে।
খবর : জিনিউজ ডিজিটাল ব্যুরোর।
ইউরোপে গরমে গলে যাচ্ছে রাস্তাঘাট !
ইউরোপে গরমে গলে যাচ্ছে রাস্তাঘাট !
ইউরোপের অনেক বাড়ি বা পথঘাটই পুরনো প্রযুক্তিতে তৈরি। এগুলি এই ভয়ানক তাপের সঙ্গে লড়তে পারছে না। গলে যাচ্ছে রাস্তাঘাট, বেঁকে যাচ্ছে রেললাইন, ফেটে যাচ্ছে বাড়িঘর।ইউরোপের আবহাওয়ার ধীরে ধীরে অবনতি ঘটছে। গোটা ইউরোপের তাপপ্রবাহ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্পেন, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগালে বাতাসে যেন আগুনের হলকা। যুক্তরাজ্যে এই প্রথম
আবহাওয়ার রেড অ্যালার্ট ঘোষিত হল। তাপের জেরে নষ্ট হচ্ছে ভূ-সম্পত্তি, প্রাণিজ সম্পত্তি। যা সংশয়ে ফেলে দিয়েছে অর্থনীতিকেও।গত কয়েক দিন থেকেই দক্ষিণ ইউরোপের দেশগুলিতে প্রচণ্ড গরম ও দাবানলের পর এখন মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলিতেও দাবদাহের প্রকোপ ছড়িয়ে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ায় কয়েকশো ব্যক্তি মারা গেছেন।জার্মানির একটি পত্রিকা ‘এই গ্রীষ্মে ইউরোপে
আগুন’ শীর্ষক এক প্রতিবেদন ছেপেছে। বলেছে, দক্ষিণ ইউরোপে ফ্রান্স, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, গ্রিসের বনভূমিতে দাবানল চলছে। এতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগবে। দাবানলের জেরে এসব দেশের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনভূমিতে অগ্নিকাণ্ডের কারণে বহু মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। খবর : জিনিউজ ডিজিটাল ব্যুরোর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত