শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
প্রবাস ইউরোপের ধনী দেশ এবার শ্রমিক নেবে ৪ লাখেরও বেশি

ইউরোপের ধনী দেশ এবার শ্রমিক নেবে ৪ লাখেরও বেশি

ইতালির শ্রমবাজার অস্থির সময় পার করলেও, দেশটির স্পন্সর ভিসা (নন-সিজনাল বা সিজনাল ওয়ার্ক পারমিট) পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিরা আবারও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের নেওয়া কঠোর পদক্ষেপ সত্ত্বেও, এবারও অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশিরাই সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন।

ইতালি সরকার আগামী তিন বছরে বিভিন্ন দেশ থেকে ৪.৫ লাখেরও বেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। এই বিশাল কর্মসংস্থান কর্মসূচির সুযোগ নিতে দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে আবেদনকারীদের।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সরকার কর্তৃক অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর নিয়মাবলী জারি করার ফলে এই বছর সামগ্রিকভাবে আবেদন জমার সংখ্যা রেকর্ড পরিমাণে কমেছে। তবে, ৩৬টি দেশের আবেদনকারীদের মধ্যে, বাংলাদেশিরাই সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন।

কঠোর নিয়ম-কানুনের পরেও ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে বাংলাদেশিদের এগিয়ে থাকার পেছনে দেশটির প্রবাসী বাংলাদেশিরা বেশ কিছু কারণ দেখছেন। প্রবাসীদের মতে, ইতালিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় এবং প্রতিষ্ঠিত অবস্থানই এর মূল কারণ। বাংলাদেশি ব্যবসায়ীরা কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের স্পন্সর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বাংলাদেশি কর্মীদের এই অগ্রযাত্রা ইতালির শ্রমবাজারে তাদের গুরুত্ব এবং কর্মদক্ষতার পরিচায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

খুঁজুন