শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক

ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির কর্মকর্তারা জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

সংশ্লিষ্টরা জানান, ইভিএম-সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প-সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন।

বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হয়।

খুঁজুন