রংপুরে ভোটের শুরুর দিকে ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা ধীরগতি হলেও, এখন সব স্বাভাবিক আছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনে ভোট পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার। সকাল থেকেই, সিসি ক্যামেরায় নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি। ১ হাজার ৮০৭টি সিসি ক্যামেরায়, এই পর্যবেক্ষণ করছেন কমিশনের কর্মকর্তারা। রংপুরের ২ শো ২৯টি কেন্দ্রেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে জানিয়ে কমিশনার আরো জানান, কেন্দ্রে ভোটারদের সন্তোষজনক উপস্থিতি রয়েছে।
ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা ধীরগতি
ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা ধীরগতি
রংপুরে ভোটের শুরুর দিকে ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা ধীরগতি হলেও, এখন সব স্বাভাবিক আছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া যায়নি
বলেও জানান তিনি।নির্বাচন কমিশনে ভোট পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার। সকাল থেকেই, সিসি ক্যামেরায় নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি। ১ হাজার ৮০৭টি সিসি ক্যামেরায়, এই পর্যবেক্ষণ করছেন কমিশনের
কর্মকর্তারা। রংপুরের ২ শো ২৯টি কেন্দ্রেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে জানিয়ে কমিশনার আরো জানান, কেন্দ্রে ভোটারদের সন্তোষজনক উপস্থিতি রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত