নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
দেশের কারাগারগুলোতে বিচারাধীন বন্দিদের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউল হক জিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি থেকে তিনি জামালপুর কারাগারে বন্দি ছিলেন। পরিবারের অভিযোগ, বয়সজনিত জটিলতা ও ডায়াবেটিসে ভুগলেও তিনি পর্যাপ্ত চিকিৎসা পাননি। মঙ্গলবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তাঁর ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, বাবার মৃত্যুসংবাদে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
মানবাধিকার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কারাগারে বন্দিদের মৃত্যুর ঘটনা বাড়ছে, যা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। তারা মনে করছেন, হেফাজতে থাকা বন্দিদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এ ধরনের ঘটনায় স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
এদিকে, জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলা হয়েছে।
ঘটনাটি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে—কারাগারে বন্দিদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা কার্যকর, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জামালপুরে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামালপুরে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জামালপুর:দেশের কারাগারগুলোতে বিচারাধীন বন্দিদের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউল হক জিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।জানা গেছে, দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি থেকে তিনি জামালপুর কারাগারে বন্দি ছিলেন। পরিবারের অভিযোগ, বয়সজনিত জটিলতা ও ডায়াবেটিসে ভুগলেও তিনি পর্যাপ্ত
চিকিৎসা পাননি। মঙ্গলবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবারে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তাঁর ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, বাবার মৃত্যুসংবাদে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।মানবাধিকার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কারাগারে বন্দিদের মৃত্যুর ঘটনা বাড়ছে, যা গভীরভাবে
পর্যালোচনার দাবি রাখে। তারা মনে করছেন, হেফাজতে থাকা বন্দিদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এ ধরনের ঘটনায় স্বচ্ছ তদন্ত প্রয়োজন।এদিকে, জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলা হয়েছে।ঘটনাটি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে—কারাগারে বন্দিদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা কার্যকর, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত