শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর জামালপুরে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার

জামালপুরে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার

মো. শাহ্ জামাল : জামালপুরে মেলান্দহে ৪টি মামলার পলাতক আসামী আনছার আলী (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪। ২০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে সদর থানার বেলটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আনছার আলী রায়ের বাকাই গ্রামের নবাব আলীর ছেলে বলে জানা গেছে। সে ৪টি মামলার মধ্যে ৩টিরই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। 

র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে পলাতক আসামী স্বীকারও করেছে। আটককৃতকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে।


খুঁজুন