শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবেন শিক্ষার্থীরা
জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, ‘এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত
নেওয়া হবে।’গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত