সুপার টাইফুন নানমাডলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণের দ্বীপ কিউশুসহ বেশ কিছু জায়গা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৯০ লাখ মানুষকে সরিয়ে নিতে বলা হয়েছে।
রোববার পূর্বাভাস অনুযায়ী প্রবল শক্তি নিয়ে আঘাত হানে সুপার টাইফুন নানমাডল। ঝড়ে তাণ্ডবের কারণে এদিন রাতেই জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। টাইফুনের আঘাতে জাপানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যার অধিকাংশই কিউশুতে। সুপার টাইফুনের কারণে জাপানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং কিছু কারাখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে বুলেট ট্রেন পরিষেবা, ফেরি এবং শতাধিক ফ্লাইট। অনেক দোকান এবং অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে গেছে।
জাপানে সুপার টাইফুনের আঘাত
জাপানে সুপার টাইফুনের আঘাত
সুপার টাইফুন নানমাডলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণের দ্বীপ কিউশুসহ বেশ কিছু জায়গা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৯০ লাখ মানুষকে সরিয়ে নিতে বলা হয়েছে।রোববার পূর্বাভাস অনুযায়ী প্রবল শক্তি নিয়ে আঘাত হানে সুপার টাইফুন নানমাডল।
ঝড়ে তাণ্ডবের কারণে এদিন রাতেই জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। টাইফুনের আঘাতে জাপানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যার অধিকাংশই কিউশুতে। সুপার টাইফুনের কারণে জাপানে যান চলাচল
ব্যাহত হচ্ছে এবং কিছু কারাখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে বুলেট ট্রেন পরিষেবা, ফেরি এবং শতাধিক ফ্লাইট। অনেক দোকান এবং অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে গেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত