দেশি ও বিদেশি একটি কুচক্রি মহল বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়। দেশের জনগনকে সাথে নিয়ে সর্ববৃহত জাতীয়তাবাদী দল বিএনপি যে কোন মূল্যে তাদের সে চক্রান্ত ও পরিকল্পনাকে রুখে দিবে ইনশাআল্লাহ। নওগাঁর সাপাহার প্রেসক্লাবে এক সৌজন্য সাক্ষাতে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন কথাগুলি বলছিলেন।
সোমবার সকাল ১১ টায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরনে সাপাহারে এসে তিনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় সাপাহার থানা বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জেলা যুব দলের সদস্য জুয়েল হক, বিশিষ্ট সমাজ সেবী ফিরোজ আহম্মেদ, শিরন্টি ইউনিয় বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার সহ সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।