সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক জাতিসংঘে রোহিঙ্গা সনদ গৃহীত

জাতিসংঘে রোহিঙ্গা সনদ গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি' শীর্ষক রেজুলেশন বা সনদটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এসব তথ্য জানিয়েছে। এবারের সনদটি উত্থাপন করে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সনদে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এতে বাংলাদেশের প্রতি সংহতি ও মানবিক প্রচেষ্টার স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে আইসিসি, আইআইএমএম ও অন্যান্য সংস্থাকে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করা হয়েছে। ১০৯টি দেশ এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। 

খুঁজুন