আগামীকাল (২৪-২৬ আগস্ট) কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন। আগামী ঈদের নামাজ রোহিঙ্গারা নিজ দেশে পড়তে পারবেন-এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও যে কোনোভাবে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরাতে তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৪ থেকে ২৬ আগস্ট-৩ দিন অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন। ফলে দেশে ফেরার আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তোড়জোড় থাকলেও এই আয়োজন কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে রোহিঙ্গারা পূর্ণ আশাবাদী প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে।
গত রমজানে (১৪ মার্চ) রোহিঙ্গাদের এক সমাবেশে ড. ইউনূস বলেছিলেন, এই ঈদ না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা নিজেদের দেশে ঈদ করতে পারবেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার প্রত্যাশার কথায় স্বস্তি আসে অনেকের মাঝে। ড. ইউনূস আরও বলেছিলেন, ঈদে মানুষ আÍীয়স্বজনের কবর জিয়ারত করে। রোহিঙ্গাদের সেই সুযোগ নেই। তাই তাদের দেশে ফেরাতে হলে প্রয়োজনে সারা বিশ্বের সঙ্গেই লড়তে হবে। লাখো রোহিঙ্গার উপস্থিতিতে আয়োজিত ওই ইফতার মাহফিলে জাতিসংঘের মহাসচিব, পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
যে কোনো মূল্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ঊর্ধ্বতন মহল ও বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে ড. ইউনূস আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। এজন্য তিনি সংস্কার ও নির্বাচনের সমান গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চান। এ উদ্দেশ্যেই কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাউদ্দিন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকারের চেষ্টার কমতি নেই। সরকার আশাবাদী, শিগগিরই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবে। মূলত রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমকে ত্বরান্বিত করতেই কক্সবাজারে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ দেশের কাঁধ থেকে রোহিঙ্গাদের বোঝা নামিয়ে দিতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ এককভাবে চাইলে প্রত্যাবাসন শুরু করতে পারবে না। তবে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ মহাসচিবসহ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন সেটা বাস্তবায়নের জন্যই সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের প্রতিনিধির পাশাপাশি ২৫ আগস্ট সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টাও। কক্সবাজারের এই সম্মেলনকে তারা জাতিসংঘ অধিবেশনের ফলোআপ আয়োজন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।
৩ দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ২৫ আগস্ট যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আশা করছি, ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধি অংশ নেবেন। রোহিঙ্গাদের কথাও তারা সরাসরি বলবে। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। এরপর কাতারের দোহাতেও আরেকটি বড় সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ড. ইউনূসের এই পদক্ষেপে রোহিঙ্গাদের পুনর্বাসন বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ফেরানো এবং তাদের মানবিক অধিকার নিশ্চিত করা লক্ষ্য করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্টের মধ্যে দেড় বছরে নতুন করে বাংলাদেশে প্রবেশ করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা। এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাড়ে ১৩ লাখ। রোহিঙ্গা চাপের সঙ্গে নতুন করে আরও সংকটে পড়েছে বাংলাদেশ।
জাতিসংঘের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের প্রত্যাশা
জাতিসংঘের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের প্রত্যাশা
আগামীকাল (২৪-২৬ আগস্ট) কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন। আগামী ঈদের নামাজ রোহিঙ্গারা নিজ দেশে পড়তে পারবেন-এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও যে কোনোভাবে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরাতে তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৪ থেকে ২৬ আগস্ট-৩ দিন অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন। ফলে দেশে ফেরার আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা।নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তোড়জোড় থাকলেও এই আয়োজন কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে রোহিঙ্গারা পূর্ণ আশাবাদী প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে।গত রমজানে (১৪ মার্চ) রোহিঙ্গাদের এক সমাবেশে ড. ইউনূস বলেছিলেন, এই ঈদ না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা নিজেদের দেশে ঈদ করতে পারবেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার প্রত্যাশার কথায় স্বস্তি আসে অনেকের মাঝে। ড. ইউনূস আরও বলেছিলেন, ঈদে মানুষ আÍীয়স্বজনের কবর জিয়ারত করে। রোহিঙ্গাদের সেই সুযোগ নেই। তাই
তাদের দেশে ফেরাতে হলে প্রয়োজনে সারা বিশ্বের সঙ্গেই লড়তে হবে। লাখো রোহিঙ্গার উপস্থিতিতে আয়োজিত ওই ইফতার মাহফিলে জাতিসংঘের মহাসচিব, পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।যে কোনো মূল্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ঊর্ধ্বতন মহল ও বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে ড. ইউনূস আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। এজন্য তিনি সংস্কার ও নির্বাচনের সমান গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চান। এ উদ্দেশ্যেই কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাউদ্দিন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকারের চেষ্টার কমতি নেই। সরকার আশাবাদী, শিগগিরই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবে। মূলত রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমকে ত্বরান্বিত করতেই কক্সবাজারে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে।এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ দেশের কাঁধ থেকে রোহিঙ্গাদের বোঝা নামিয়ে দিতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ এককভাবে চাইলে প্রত্যাবাসন শুরু করতে পারবে না। তবে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ মহাসচিবসহ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন সেটা বাস্তবায়নের জন্যই সরকার নিরলস চেষ্টা
চালিয়ে যাচ্ছে।তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের প্রতিনিধির পাশাপাশি ২৫ আগস্ট সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টাও। কক্সবাজারের এই সম্মেলনকে তারা জাতিসংঘ অধিবেশনের ফলোআপ আয়োজন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।৩ দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ২৫ আগস্ট যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস।প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আশা করছি, ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধি অংশ নেবেন। রোহিঙ্গাদের কথাও তারা সরাসরি বলবে। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। এরপর কাতারের দোহাতেও আরেকটি বড় সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ড. ইউনূসের এই পদক্ষেপে রোহিঙ্গাদের পুনর্বাসন বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ফেরানো এবং তাদের মানবিক অধিকার নিশ্চিত করা লক্ষ্য করা হয়েছে।মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্টের মধ্যে দেড় বছরে নতুন করে বাংলাদেশে প্রবেশ করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা। এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাড়ে ১৩ লাখ। রোহিঙ্গা চাপের সঙ্গে নতুন করে আরও সংকটে পড়েছে বাংলাদেশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত