শনিবার, ১৩ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক জাতিসংঘের ভূমিকায় হতাশ মালয়েশিয়া

জাতিসংঘের ভূমিকায় হতাশ মালয়েশিয়া

মিয়ানমারের অব্যাহত রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেধশনে এই হতাশা প্রকাশ করেছেন তিনি।

অধিবেশনে ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ‘গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ’ নেয়নি। জাতিসংঘের এই ভূমিকাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদ মিয়ানমার ইস্যুতে হাত গুটিয়ে নিয়ে বিষয়টি দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের কাছে হস্তান্তর করেছে বলেও কেউ কেউ মনে করছেন। মিয়ানমারের সামরিক প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে মালয়েশিয়া। 

খুঁজুন