লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় চর মটুয়া মাদ্রাসার মাদ্রাসায় কিশোর শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিবেশির উপর হামলা করে জমি দখল করার অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষের বিরুদ্ধে। হামলার ঘটনায় নারী-পুরুষসহ ৬ জন আহত হয়ে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার তিন দিনেও মামলা নেয়নি থানা পুলিশ অভিযোগ ক্ষতিগ্রস্ত আহত কৃষক আব্দুল মতিনের।
তিনি জানান, এর আগে বুধবার বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় তার জমি দখল করার জন্য চর মটুয়া মাদ্রাসার কিশোর শিক্ষার্থীদের নির্দেশ দিলেন অধ্যক্ষ মাওলানা আবু তাহের। শিক্ষার্থীরা নির্দেশ পেয়েই সবার হাতে তুলে দিলেন লাঠিসোটা, দা-বটিসহ দেশিয় অস্ত্র। তার জমিতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা তার গাছপালা কেটে লন্ড ভন্ড করে দেয়। এসময় তিনি তার পরিবারো লোকজন এগিয়ে এসে বাধা দিলে ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা মিলে নারী-পুরুষের উপর হামলা চালায়। ওই হামলায় তিনিসহ ইয়াছিন,রহিম,আল আমিন ও গৃহিনী হিনজুনী বেগম আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অন্যদের চিকিৎসা চলছে সদর হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে।

এদিকে মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের এমন কাজে সমালোচনা করে অভিভাবকরা বলেন, মাদ্রাসায় সন্তান দিয়েছি লেখা-পড়ার জন্য। কিন্তু অধ্যক্ষ তাদের হাতে লাঠিসোটা, দা-বটিসহ দেশিয় অস্ত্রদিয়ে তাদেরকে সন্ত্রাসী বানাচ্ছে এবং অন্যের জমি জোর করে দখল করছে।
ওই গ্রামের গৃহিনী সালেহা, হিনজুনী বেগম জানান, চর মটুয়া মাদ্রাসার অধ্যক্ষের এ ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিবেশিদের জমিদখলে কাজ সেরেছেন অধ্যক্ষ আবু তাহের।
সমাজে তারা শান্তিচাই উল্লেখ করে একই এলাকার আল আমিন জানান,জমি নিয়ে বিরোধ থাকলে আইন আদালতের মাধ্যমে তা সমাধান করা যায়। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে অধ্যক্ষ দেশীয় অস্ত্র তুলে দিয়ে শিক্ষার্থীদের লেখা-পড়ার পরিবর্তে সন্ত্রাসী বানাচ্ছে এমনটা কোন পিতা মাতা চায় না। প্রশাসনের নিকট এ ঘটনার বিচার দাবি করেছেন তিনিসহ এলাকাবাসী।
এ বিষয়ে চর মটুয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মাওলানা আবু তাহের জানান,মাদ্রাসা শিক্ষার্থীদের হামলা করার চেষ্টা করলে অপর শিক্ষার্থীরা তাদের উদ্ধার করতে যায়। এসময় মাদ্রাসার একজন শিক্ষার্থীও আহত হয়।
শিক্ষার্থীদের হাতে লাটি কেন এমন প্রশ্নে তিনি বলেন, সহপাটি ছাত্রদের মারধর করবে আর অপর শিক্ষার্থীরা তাদের রক্ষা করতে যাবে না এটা কেমন কথা।
সদর থানার ওসি মোসলে উদ্দিন জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের দেশীয় অস্ত্রনিয়ে দৌড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা কোন শিক্ষার্থীই ব্যবহার এমকি পরিবহনও করা বে-আইনী। অপরদিকে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি এমনকি থানায় কেউ মামলা করতেও আসে নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জায়গা দখলে লাঠিসোটা,দা-বটি দিয়ে মাদ্রাসার ছাত্রদের পাঠালেন অধ্যক্ষ
জায়গা দখলে লাঠিসোটা,দা-বটি দিয়ে মাদ্রাসার ছাত্রদের পাঠালেন অধ্যক্ষ
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় চর মটুয়া মাদ্রাসার মাদ্রাসায় কিশোর শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিবেশির উপর হামলা করে জমি দখল করার অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষের বিরুদ্ধে। হামলার ঘটনায় নারী-পুরুষসহ ৬ জন আহত হয়ে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার তিন দিনেও মামলা নেয়নি থানা পুলিশ অভিযোগ ক্ষতিগ্রস্ত আহত কৃষক আব্দুল মতিনের। তিনি জানান, এর আগে বুধবার বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় তার জমি দখল করার জন্য চর মটুয়া মাদ্রাসার কিশোর শিক্ষার্থীদের নির্দেশ দিলেন অধ্যক্ষ মাওলানা আবু তাহের। শিক্ষার্থীরা নির্দেশ পেয়েই সবার হাতে তুলে দিলেন লাঠিসোটা, দা-বটিসহ দেশিয় অস্ত্র। তার জমিতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা তার গাছপালা কেটে লন্ড ভন্ড করে দেয়। এসময় তিনি তার পরিবারো লোকজন এগিয়ে এসে বাধা দিলে ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা মিলে নারী-পুরুষের উপর হামলা চালায়। ওই হামলায়
তিনিসহ ইয়াছিন,রহিম,আল আমিন ও গৃহিনী হিনজুনী বেগম আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অন্যদের চিকিৎসা চলছে সদর হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের এমন কাজে সমালোচনা করে অভিভাবকরা বলেন, মাদ্রাসায় সন্তান দিয়েছি লেখা-পড়ার জন্য। কিন্তু অধ্যক্ষ তাদের হাতে লাঠিসোটা, দা-বটিসহ দেশিয় অস্ত্রদিয়ে তাদেরকে সন্ত্রাসী বানাচ্ছে এবং অন্যের জমি জোর করে দখল করছে। ওই গ্রামের গৃহিনী সালেহা, হিনজুনী বেগম জানান, চর মটুয়া মাদ্রাসার অধ্যক্ষের এ ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিবেশিদের জমিদখলে কাজ সেরেছেন অধ্যক্ষ আবু তাহের।সমাজে তারা শান্তিচাই উল্লেখ করে একই এলাকার আল আমিন জানান,জমি নিয়ে বিরোধ থাকলে আইন আদালতের মাধ্যমে তা সমাধান করা যায়। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে অধ্যক্ষ দেশীয় অস্ত্র
তুলে দিয়ে শিক্ষার্থীদের লেখা-পড়ার পরিবর্তে সন্ত্রাসী বানাচ্ছে এমনটা কোন পিতা মাতা চায় না। প্রশাসনের নিকট এ ঘটনার বিচার দাবি করেছেন তিনিসহ এলাকাবাসী। এ বিষয়ে চর মটুয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মাওলানা আবু তাহের জানান,মাদ্রাসা শিক্ষার্থীদের হামলা করার চেষ্টা করলে অপর শিক্ষার্থীরা তাদের উদ্ধার করতে যায়। এসময় মাদ্রাসার একজন শিক্ষার্থীও আহত হয়। শিক্ষার্থীদের হাতে লাটি কেন এমন প্রশ্নে তিনি বলেন, সহপাটি ছাত্রদের মারধর করবে আর অপর শিক্ষার্থীরা তাদের রক্ষা করতে যাবে না এটা কেমন কথা। সদর থানার ওসি মোসলে উদ্দিন জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের দেশীয় অস্ত্রনিয়ে দৌড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা কোন শিক্ষার্থীই ব্যবহার এমকি পরিবহনও করা বে-আইনী। অপরদিকে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি এমনকি থানায় কেউ মামলা করতেও আসে নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত