শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ জন নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। সম্প্রতি নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর গ্রামে এ মারপিটের ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের মারপিটের শিকার ৩ জন নারীর মধ্যে জহুরা বিবি (৩৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ৩ জন নারীর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুত্বর আহত ২ জন নারী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত নারী জহুরার ভাই জিয়াউর বাদী হয়ে কয়েক জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার মধুপুর গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরধরে ২৩ জুলাই রাতে প্রতিপক্ষের লোকজন ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর আলমের স্ত্রী জহুরাকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় জহুরা বিবির ডাক-চিৎকার শুনে তার ননদ হাসিনা বিবি ও তার মেয়ে মারুফা এগিয়ে তাদেরকেও মারপিট করেন প্রতিপক্ষের লোকজন।
মামলার বাদী জহুরার ভাই জিয়াউর জানান, প্রতিপক্ষের মারধরে আমার বোন জহুরা ও তার ননদ হাসিনা বিবি গুরুত্বর আহন হন। এ সময় আমার ভগ্নিপতি স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আমি বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা করেছি।
মামলার সত্যতা নিশ্চিত করে
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
জায়গাঁ-জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারপিটে ৩ নারী আহত
জায়গাঁ-জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারপিটে ৩ নারী আহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ জন নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। সম্প্রতি নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর গ্রামে এ মারপিটের ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের মারপিটের শিকার ৩ জন নারীর মধ্যে জহুরা বিবি (৩৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ৩ জন নারীর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুত্বর আহত ২ জন নারী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ
ঘটনায় আহত নারী জহুরার ভাই জিয়াউর বাদী হয়ে কয়েক জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার মধুপুর গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরধরে ২৩ জুলাই রাতে প্রতিপক্ষের লোকজন ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর আলমের স্ত্রী জহুরাকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় জহুরা বিবির ডাক-চিৎকার শুনে তার ননদ হাসিনা বিবি ও তার মেয়ে মারুফা এগিয়ে তাদেরকেও মারপিট করেন প্রতিপক্ষের লোকজন।মামলার বাদী জহুরার ভাই
জিয়াউর জানান, প্রতিপক্ষের মারধরে আমার বোন জহুরা ও তার ননদ হাসিনা বিবি গুরুত্বর আহন হন। এ সময় আমার ভগ্নিপতি স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আমি বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা করেছি।মামলার সত্যতা নিশ্চিত করেরাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত