পশ্চিম তীরের জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৪ আগস্ট) ভোরের দিকে ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটিতে গুলি চালানোর খবর পেয়েছে তারা। ঘটনাস্থালে নিরাপত্তা সদস্যরা রয়েছেন এবং হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকার বাড়ি-ঘরে তল্লাশি চালাচ্ছে।
গত সপ্তাহে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ৪৪ ফিলিস্তিনির।
জেরুজালেমে বাসে এলোপাতাড়ি গুলিতে আহত ৮
জেরুজালেমে বাসে এলোপাতাড়ি গুলিতে আহত ৮
পশ্চিম তীরের জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।প্রতিবেদনে বলা
হয়, রবিবার (১৪ আগস্ট) ভোরের দিকে ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষার সময় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাসটিতে গুলি চালানোর খবর পেয়েছে তারা। ঘটনাস্থালে নিরাপত্তা সদস্যরা রয়েছেন
এবং হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকার বাড়ি-ঘরে তল্লাশি চালাচ্ছে।গত সপ্তাহে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ৪৪ ফিলিস্তিনির।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত