রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঝিকরগাছায় প্রাইভেটকারে ফেনসিডিল , আটক ২

ঝিকরগাছায় প্রাইভেটকারে ফেনসিডিল , আটক ২

যশোরের ঝিকরগাছায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক আরমান আলী বেনাপোল ভবেরবেরের সাহিদ গাজীর ছেলে ও রমজান আলী দিঘিরপাড় এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

আটক রমজান জানান, বেনাপোল থেকে তারা ফেনসিডিলের চালানটি যশোরের খাজুরা পার হয়ে একটি এলাকার 'কাকুর' কাছে নিয়ে যাচ্ছিলেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড় থেকে ওই প্রাইভেটকারটি থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক আরমান ও রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

খুঁজুন