রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় জিকির,আসকার মধ্য দিয়ে চলছে ইজতেমা

জিকির,আসকার মধ্য দিয়ে চলছে ইজতেমা

লাখো মুসল্লির জিকির আসকার ও তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ানের মধ্যদিয়ে চলছে ইজতেমার দ্বিতীয় দিন। শীত উপেক্ষা করেই ইজতেমায় যোগ দিয়েছেন লাখো মুসল্লি।

ফজরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে, আলেমদের উদ্দেশ্যে বিশেষ বয়ান দেবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বার্ধক্য ও অসুস্থতার কারণে ২৪ ঘণ্টায় ৩ মুসল্লি মারা গেছেন।এছাড়াও নানা অসুস্থতায় আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এদিকে, ইজতেমা ময়দানে পানির সঙ্কট রয়েছে বলে অভিযোগ করেছেন মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

খুঁজুন