ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে টাইগাররা। জবাবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৮ উইকেটে ১৪৭ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
বল হাতে শুরুতেই মাধেভেরের পর অধিনায়ক ক্রেইগ অরভিনের উইকেট তুলে নেন তাসকিন। মুস্তাফিজও পান জোড়া সাফল্য। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে। তবে রায়ান বার্ল আর শন উইলিয়ামসের ৪৩ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতি পালটে দেয়। উইলিয়ামস ৬৪ রানে ফিরলে নিয়ন্ত্রণ ফিরে পায় টাইগাররা। তবে শেষ মুহূর্তে নো বল নাটকীয়তায় এক বলে ৪ রান নিয়ে জয়ের সুযোগ তৈরি হয় জিম্বাবুয়ের, যদিও সেটা কাজে লাগাতে পারেনি ওরা। এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানেই ফেরেন সৌম্য ও লিটন। তৃতীয় উইকেটে সাকিব-শান্তর ফিফটি রানের জুটি বিপর্যয় সামাল দেয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি হিসেবে ৫৫ বলে ৭১ রান করেন শান্ত। শেষ দিকে আফিফের ব্যাটে আসে ২৯ রান।
জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ
জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ
ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে টাইগাররা। জবাবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৮ উইকেটে ১৪৭ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। বল হাতে শুরুতেই মাধেভেরের পর অধিনায়ক ক্রেইগ অরভিনের উইকেট তুলে নেন তাসকিন। মুস্তাফিজও পান জোড়া
সাফল্য। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে। তবে রায়ান বার্ল আর শন উইলিয়ামসের ৪৩ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতি পালটে দেয়। উইলিয়ামস ৬৪ রানে ফিরলে নিয়ন্ত্রণ ফিরে পায় টাইগাররা। তবে শেষ মুহূর্তে নো বল নাটকীয়তায় এক বলে ৪ রান নিয়ে জয়ের সুযোগ তৈরি হয় জিম্বাবুয়ের,
যদিও সেটা কাজে লাগাতে পারেনি ওরা। এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানেই ফেরেন সৌম্য ও লিটন। তৃতীয় উইকেটে সাকিব-শান্তর ফিফটি রানের জুটি বিপর্যয় সামাল দেয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি হিসেবে ৫৫ বলে ৭১ রান করেন শান্ত। শেষ দিকে আফিফের ব্যাটে আসে ২৯ রান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত