ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান রক্ষায় পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’-এ প্রস্তাবিত স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহে চিঠি পাঠিয়েছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক, জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রারের কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। শুক্রবার (১৫ আগস্ট) ডিএনসিসির সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
ডিএনসিসির পক্ষ থেকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, নগরের বাসযোগ্যতা বজায় রাখা ও টেকসই উন্নয়নের জন্য পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি।
চিঠিতে ড্যাপ-এ প্রস্তাবিত এসব স্থানের ভূমি ব্যবহার পরিবর্তন না করা, খাজনা আদায়-সংক্রান্ত বিধি-বিধান আরোপ এবং ক্রয়-বিক্রয় বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে চিঠি দিয়েছে ডিএনসিসি
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে চিঠি দিয়েছে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান রক্ষায় পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’-এ প্রস্তাবিত স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহে চিঠি পাঠিয়েছে।ডিএনসিসির প্রধান নির্বাহী
কর্মকর্তার স্বাক্ষরে ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক, জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রারের কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। শুক্রবার (১৫ আগস্ট) ডিএনসিসির সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।ডিএনসিসির পক্ষ থেকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা
হয়, নগরের বাসযোগ্যতা বজায় রাখা ও টেকসই উন্নয়নের জন্য পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি।চিঠিতে ড্যাপ-এ প্রস্তাবিত এসব স্থানের ভূমি ব্যবহার পরিবর্তন না করা, খাজনা আদায়-সংক্রান্ত বিধি-বিধান আরোপ এবং ক্রয়-বিক্রয় বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত