সোনাক্ষী সিনহা আর জাহির ইকবাল। বলিউডে এই দুই নাম এখন একসঙ্গে উচ্চারিত হয়। সোনাক্ষীর পরিবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও ইকবালের পরিবারের কেউ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। জাহিরের বাবা সালমানের ছোটবেলার বন্ধু।
সোনাক্ষী আর ইকবালকে বিমানে দেখা গেছে। ভিডিও বলছে ‘লুটেরা’ ছবির অভিনেত্রী বার্গারে কামড় দিচ্ছেন আর হাসিতে ফেটে পড়েছেন। তার গা ঘেঁষে ইকবাল। নেটমাধ্যমে ইকবাল প্রিয় মানুষের এই ভিডিও পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন সনজ (সোনাক্ষীর আদরের নাম)। ধন্যবাদ, তুমি আমায় মেরে ফেলোনি। তোমাকে ভালোবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমানযাত্রার অপেক্ষায়।
সোনাক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে লিখেছেন, ধন্যবাদ। তোমায় ভালোবাসি। এবার তোমাকে মারতে আসব।
অবশেষে সব জল্পনার অবসান। নেটমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা।
জাহির ইকবাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। সালমানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জাহিরের বাবার। জাহিরের বোনের বিয়েতে তাকে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সল্লুভাই। টুইট করে নিজেই এই খবর দিয়েছিলেন বলিউডের ভাইজান।
জল্পনার অবসান ঘটালেন সোনাক্ষী
জল্পনার অবসান ঘটালেন সোনাক্ষী
সোনাক্ষী সিনহা আর জাহির ইকবাল। বলিউডে এই দুই নাম এখন একসঙ্গে উচ্চারিত হয়। সোনাক্ষীর পরিবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও ইকবালের পরিবারের কেউ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। জাহিরের বাবা সালমানের ছোটবেলার বন্ধু।সোনাক্ষী আর ইকবালকে বিমানে দেখা গেছে। ভিডিও বলছে ‘লুটেরা’ ছবির অভিনেত্রী বার্গারে কামড় দিচ্ছেন আর
হাসিতে ফেটে পড়েছেন। তার গা ঘেঁষে ইকবাল। নেটমাধ্যমে ইকবাল প্রিয় মানুষের এই ভিডিও পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন সনজ (সোনাক্ষীর আদরের নাম)। ধন্যবাদ, তুমি আমায় মেরে ফেলোনি। তোমাকে ভালোবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমানযাত্রার অপেক্ষায়।সোনাক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে লিখেছেন, ধন্যবাদ। তোমায় ভালোবাসি। এবার তোমাকে মারতে আসব।অবশেষে
সব জল্পনার অবসান। নেটমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা।জাহির ইকবাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। সালমানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জাহিরের বাবার। জাহিরের বোনের বিয়েতে তাকে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সল্লুভাই। টুইট করে নিজেই এই খবর দিয়েছিলেন বলিউডের ভাইজান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত