রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় জনগনের ভোগান্তি হবে কোন সন্দেহ নেই

জনগনের ভোগান্তি হবে কোন সন্দেহ নেই

শরিফুল হাসান, কলাম লেখক ঃ

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের দাম বাড়ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশেও এই সিদ্ধান্ত। ফলে আজ রাত ১২টার পর থেকে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪  টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা ও পেট্টোল প্রতি লিটার ১৩০ টাকা লিটার হবে।  

সরকার বলছে, বর্তমান অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই দাম বাড়াতে হচ্ছে। জ্বালানির এই দাম বাড়ার কারণে সবকিছুতে খরচ বাড়বে, জনগনের ভোগান্তি হবে কোন সন্দেহ নেই। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন বিশ্ববাজারে দাম বাড়লে আমরা বাড়াই কিন্তু দাম কমলে আমরা কেন কমাই না? ভোজ্য তেলের উদাহরণ দিতে পারি। 

এই যে দেখেন গত এক বছরে ১০০ টাকা লিটারের সয়াবিন তেল প্রথমে ১৬০ তারপরে ১৯৮ টাকা হয়ে গেল বিশ্ববাজারে বাড়ার অজুহাতে তাহলে বিশ্ববাজারে যখন রেকর্ড পরিমান দাম কমলো বাংলাদেশে কেন সেভাবে কমছে না? শুনে অবাক হবেন গত দুই মাসে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ৩২ শতাংশ এবং পাম তেলের দাম ৪৮ শতাংশ কমেছে। 

বিশ্ববাজারে সয়াবিনের দামের এই ধস ২০০৮ সালকেও ছাড়িয়ে গেছে। ভোজ্যতেলের ইতিহাসে কখনো এভাবে দরপতন হয়নি। প্রশ্ন হলো ভোজ্যতেলের ইতিহাসে যেখানে রেকর্ড পরিমান দরপতন হলো বাংলাদেশে কেন সেভাবে দাম কমলো না? দাম বাড়ানোর সময় তো একবারে ৪০ টাকা বাড়ানো হলো তা কমার সময়ে ৫-৭ টাকা কেন কমে? 

জানি না কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো। কোন সন্দেহ নেই আমরা একটা বৈশ্বিক সংকট পার করছি। ২০২২ সালটা এই সংকটেই কাটবে। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন, বিশ্ববাজারে কখনো দাম কমে কখনো বাড়ে কিন্তু বাংলাদেশে কেন সবসময় শুধু দাম বাড়ে সবকিছুর? 

ও হ্যা সবকিছুর দাম বাড়ে এইটা ঠিক না, এই দেশে মানুষের দাম কিন্তু দিনকে দিন কমছে। আর সংকটটা এখানেই। এই দেশে সবকিছুর গুরুত্ব আছে কেবল মানুষের দাম নেই। সংকটটাই এখানে। আমরা যেদিন মানুষের দাম দিতে পারবো, তাদের মর্যাদা দিতে পারবো, তাদের কষ্টের কথা ভাবতে পারবো, সেদিন বহু সংকট কেটে যাবে।

খুঁজুন