মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করেছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর উদ্যোগ নেওয়া এই পদক্ষেপ ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। এর লক্ষ্য- ‘জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।
নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য তামাকজাত পণ্য কেনা, সেবন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রেতারা ক্রেতাদের বয়স যাচাই করে তবেই বিক্রি করবে।
বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত মালদ্বীপ ১ হাজার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এখন থেকে এই নিয়ম পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবই নিষিদ্ধ। বয়স নির্বিশেষে এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুফিয়া (প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে। ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে জরিমানা ৫ হাজার রুফিয়া (৩২০ ডলার)।
ব্রিটেনে একই ধরনের প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাবটি এখনও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড এমন আইন চালুর পর এক বছরেরও কম সময়ের মধ্যে ২০২৩ সালে তা বাতিল হয়। গার্ডিয়ান
জনস্বাস্থ্য রক্ষায় ধূমপানমুক্ত মালদ্বীপ
জনস্বাস্থ্য রক্ষায় ধূমপানমুক্ত মালদ্বীপ
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করেছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর উদ্যোগ নেওয়া এই পদক্ষেপ ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। এর লক্ষ্য- ‘জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া
ব্যক্তিদের জন্য তামাকজাত পণ্য কেনা, সেবন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রেতারা ক্রেতাদের বয়স যাচাই করে তবেই বিক্রি করবে।বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত মালদ্বীপ ১ হাজার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এখন থেকে এই নিয়ম পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবই নিষিদ্ধ। বয়স নির্বিশেষে এই নিষেধাজ্ঞা
সবার জন্য প্রযোজ্য। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুফিয়া (প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে। ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে জরিমানা ৫ হাজার রুফিয়া (৩২০ ডলার)।ব্রিটেনে একই ধরনের প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাবটি এখনও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড এমন আইন চালুর পর এক বছরেরও কম সময়ের মধ্যে ২০২৩ সালে তা বাতিল হয়। গার্ডিয়ান
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত