আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্কুলড্রেসের পাশাপাশি শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।
শিক্ষামন্ত্রী জানান, এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
তিনি জানান, সব ছাত্রের জন্য একই রকম এবং সব ছাত্রীর জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে; সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।
জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা
জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা
আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্কুলড্রেসের পাশাপাশি শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি।তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও
হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।শিক্ষামন্ত্রী জানান, এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী।এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও
বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।তিনি জানান, সব ছাত্রের জন্য একই রকম এবং সব ছাত্রীর জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে; সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত