শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

ফিফা ক্লাব বিশ্বকাপে সাত গোলের থ্রিলারে জুভেন্টাসকে গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৫-২ গোলের ব্যবধানের জয়ে জি-গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেছেন সাভিনহো, হলান্ড, ফোডেন এবং ডকু। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। আর জুভেন্টাসের হয়ে গোল করেছেন কোপমেইনার্স এবং ভ্লাহোভিচ।

পেপ গার্দিওলার দলের এটি টানা তৃতীয় জয়। এই জয়ের ফলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়িয়েছে সিটি। এখন জুভেন্টাসই পড়তে যাচ্ছে রিয়ালের সামনে। মাঠে দারুণ একটি দিন কাটিয়েছে সিটি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি গেল সেপ্টেম্বরে এসিএল ছিঁড়ে মাঠ থেকে ছিটকে যান। সেই চোট কাটিয়ে আগেই ফিরেছেন, এই ম্যাচ দিয়ে প্রথমবার শুরুর একাদশে নামেন। তিনি তো আছেনই, একাদশে ছিল বেশ কিছু নতুন মুখও। তাদের নিয়ে গার্দিওলার দল আগের মৌসুমের চেয়ে অনেক গোছানো ও ধারালো ফুটবল খেলেছে।

খুঁজুন