শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম এই বছরের জানুয়ারি থেকে তার সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।

অপরিশোধিত তেলের দাম সোমবার থেকে পতন শুরু করেছে। চীনের হতাশাজনক অর্থনৈতিক তথ্য-উপাত্তে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার কমিয়েছে।

মঙ্গলবার ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে নেমে এসেছে, এ দিন দাম ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম এ দিন ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯২ দশমিক ১২ ডলার, যা এই বছরের ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের দাম পতনের কারণে গ্যাসোলিন অর্থাৎ পরিশোধিত তেল বা পেট্রোলের দাম কমছে।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পেট্রলের দাম গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৯৫ ডলারে নেমেছে৷ গত মাসে দেশটির পেট্রোলের দাম ৬০ সেন্ট কমেছে। তবে তা এখনও গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ সেন্ট বেশি।

মঙ্গলবার ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে আলোচনা প্রক্রিয়া এবং জ্বালানি তেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং বৃহত্তম তেল আমদানিকারক চীনের হতাশাজনক তথ্য আরও বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে তেলের দাম কমে যায়।

সূত্র : ওয়েলপ্রাইস.কম

খুঁজুন