শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় জীন-ভূতের চিকিৎসা দেয়ার নামে ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী কে ধর্ষণ চেস্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৪০) নামের এক হোমিও চিকিৎসক কে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ।
(ভিকটিম) ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার ৬ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।
ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
থানার এজাহার সুত্রে জানাযায়, নওগাঁর সাপাহার উপজেলার কল্যানপুর গ্রামের মোঃ আলাউদ্দীন ওরফে বিশুর ছেলে হোমিও ডাঃ দেলোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে আশড়ন্দ বাজারে একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় খুলে চিকিৎসা দিয়ে আসছিল। ভিকটিম ছাত্রী হঠাৎ অসুস্থতাবোধ করলে গত ১৬ জুন সকাল আনুমানিক ১১টার আশড়ন্দ বাজারে তার জনাইদ হোমিও ফার্মেসীতে নিয়ে যান স্বজনরা। এ সময় দেলোয়ার ঐ ছাত্রীকে দেখে জানান তার চিকিৎসা করতে অনেক বেশী সময় লাগবে। পরের দিন দুপুর ২টার সময় আবারও তার চেম্বার আসতে বলেন।
পরের দিন যথা সময়ে অসুস্থ ঐ ছাত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান ছাত্রীর মা। এ সময় ডাক্তার দেলোয়ার তার চেম্বারে ঢুকিয়ে নিয়ে বলে, ঔষুধের মাধ্যমে সুস্থ করা সম্ভব নয় তাকে তেল পড়া দিতে হবে। তার শরীরে জ্বীন-পরী বসবাস করছে। তাকে বসিয়ে রেখে দুরের একটি দোকান থেকে তেল কিনে নিয়ে আসতে বলেন। ডাক্তার এর কথামত ছাত্রীর মা তেল নিয়ে আনুমানিক ২৫ মিনিট পর চেম্বারে ফিরে এসে তার অসুস্থ মেয়ে স্কুল ছাত্রীর সাথে ডাক্তার ধস্তাধস্তি করছেন এমন দৃশ্য দেখতে পান। এমন দৃশ্য দেখে
ছাত্রীর মা সাথে সাথে দেলোয়ার বাঁধাদিলে এসময় তিনি (ভিকটিম) ছাত্রীর মাকে, বলেন নাপাক শরীরে জ্বিন-পরী থাকেনা। তাই তাকে নাপাক না করলে জ্বিন-পরী কখনো ছেড়ে যাবে না এমন কথা বলে তিনি ছাত্রীর মাকে বলেন, কোন কথা না বলে সোজা মেয়েকে নিয়ে বাড়ীতে চলে যান।
এঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, (ভিকটিম) ছাত্রীর মা শাহানা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় অভিযুক্তকে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান অফিসার ইনচার্জ।
জ্বীন-ভূতের চিকিৎসার নামে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক
জ্বীন-ভূতের চিকিৎসার নামে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় জীন-ভূতের চিকিৎসা দেয়ার নামে ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী কে ধর্ষণ চেস্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৪০) নামের এক হোমিও চিকিৎসক কে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ। (ভিকটিম) ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার ৬ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।থানার এজাহার সুত্রে জানাযায়, নওগাঁর সাপাহার উপজেলার কল্যানপুর গ্রামের মোঃ আলাউদ্দীন ওরফে বিশুর ছেলে হোমিও ডাঃ দেলোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে আশড়ন্দ বাজারে একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় খুলে চিকিৎসা দিয়ে আসছিল। ভিকটিম ছাত্রী হঠাৎ অসুস্থতাবোধ করলে গত ১৬ জুন
সকাল আনুমানিক ১১টার আশড়ন্দ বাজারে তার জনাইদ হোমিও ফার্মেসীতে নিয়ে যান স্বজনরা। এ সময় দেলোয়ার ঐ ছাত্রীকে দেখে জানান তার চিকিৎসা করতে অনেক বেশী সময় লাগবে। পরের দিন দুপুর ২টার সময় আবারও তার চেম্বার আসতে বলেন।পরের দিন যথা সময়ে অসুস্থ ঐ ছাত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান ছাত্রীর মা। এ সময় ডাক্তার দেলোয়ার তার চেম্বারে ঢুকিয়ে নিয়ে বলে, ঔষুধের মাধ্যমে সুস্থ করা সম্ভব নয় তাকে তেল পড়া দিতে হবে। তার শরীরে জ্বীন-পরী বসবাস করছে। তাকে বসিয়ে রেখে দুরের একটি দোকান থেকে তেল কিনে নিয়ে আসতে বলেন। ডাক্তার এর কথামত ছাত্রীর মা তেল নিয়ে আনুমানিক ২৫ মিনিট পর চেম্বারে ফিরে এসে তার অসুস্থ মেয়ে স্কুল ছাত্রীর
সাথে ডাক্তার ধস্তাধস্তি করছেন এমন দৃশ্য দেখতে পান। এমন দৃশ্য দেখে ছাত্রীর মা সাথে সাথে দেলোয়ার বাঁধাদিলে এসময় তিনি (ভিকটিম) ছাত্রীর মাকে, বলেন নাপাক শরীরে জ্বিন-পরী থাকেনা। তাই তাকে নাপাক না করলে জ্বিন-পরী কখনো ছেড়ে যাবে না এমন কথা বলে তিনি ছাত্রীর মাকে বলেন, কোন কথা না বলে সোজা মেয়েকে নিয়ে বাড়ীতে চলে যান।এঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, (ভিকটিম) ছাত্রীর মা শাহানা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় অভিযুক্তকে আটক পূর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান অফিসার ইনচার্জ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত