মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::
জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ থানার মোট ছয়টি মামলায় সহ এ পর্যন্ত জেলায় ১০২ জন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জয়পুরহাটে এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে এর মধ্যে সদর থানায় ২ টি, পাঁচবিবি ১ টি, কালাই ১ টি খেতলাল ১ টি এবং আক্কেলপুর ১ টি মোট ৬ টি।
এসব মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকেই আসামি হয়েছেন। এসব মামলায় এ পর্যন্ত ১০২ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সদর থানায় ৫২ জন, পাঁচবিবি থানায় ১৭ জন, কালাইয়ে ৮ জন, ক্ষেতলাল থানায় ১৪ জন ও আক্কেলপুরে ১১ জন।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর, তাদের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়পুরহাট থানার মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ছাড়া গত ২০ জুলাই একই থানায় আরেকটি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ও বিভিন্ন দোকানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ছুঁড়ে মারার অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পাঁচবিবি ও আক্কেলপুর থানায় একই দিন গত ২২ জুলাই নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে এবং আক্কেলপুর থানায় আসামি করা হয়েছে ১৮ জনকে।
এ ছাড়া কালাই ও ক্ষেতলাল থানাতেও একই দিন গত ২৩ জুলাই মামলা করা হয়েছে। কালাই থানার মামলায় আসামি হয়েছে ৬ জন এবং ক্ষেতলাল থানায় ১১ জন। এই দুটি মামলাও নাশকতার বলে পুলিশ জানিয়েছে। একটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ থাকলেও অন্য পাঁচটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জামিনও পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়পুরহাট কোটা সংস্কার আন্দোলনে ৬ মামলা সহ শতাধিক গ্রেপ্তার
জয়পুরহাট কোটা সংস্কার আন্দোলনে ৬ মামলা সহ শতাধিক গ্রেপ্তার
মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ থানার মোট ছয়টি মামলায় সহ এ পর্যন্ত জেলায় ১০২ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জয়পুরহাটে এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে এর মধ্যে সদর থানায় ২ টি, পাঁচবিবি ১ টি, কালাই ১ টি খেতলাল ১ টি এবং আক্কেলপুর ১ টি মোট ৬ টি।এসব মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকেই আসামি হয়েছেন। এসব মামলায় এ পর্যন্ত ১০২ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সদর থানায় ৫২ জন, পাঁচবিবি থানায় ১৭
জন, কালাইয়ে ৮ জন, ক্ষেতলাল থানায় ১৪ জন ও আক্কেলপুরে ১১ জন।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর, তাদের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়পুরহাট থানার মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ছাড়া গত ২০ জুলাই একই থানায় আরেকটি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ও বিভিন্ন দোকানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ছুঁড়ে মারার অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।পাঁচবিবি ও
আক্কেলপুর থানায় একই দিন গত ২২ জুলাই নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে এবং আক্কেলপুর থানায় আসামি করা হয়েছে ১৮ জনকে।এ ছাড়া কালাই ও ক্ষেতলাল থানাতেও একই দিন গত ২৩ জুলাই মামলা করা হয়েছে। কালাই থানার মামলায় আসামি হয়েছে ৬ জন এবং ক্ষেতলাল থানায় ১১ জন। এই দুটি মামলাও নাশকতার বলে পুলিশ জানিয়েছে। একটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ থাকলেও অন্য পাঁচটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জামিনও পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত