শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত জয়পুরহাটের পাঁচবিবির নুরুল ইসলাম হত্যা মামলায়, স্বামী-স্ত্রীসহ তিন জনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবির নুরুল ইসলাম হত্যা মামলায়, স্বামী-স্ত্রীসহ তিন জনের যাবজ্জীবন

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::



জয়পুরহাট পাঁচবিবির নুরুল ইসলাম হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড.উদয় সিংহ।

দণ্ডপ্রাপ্তরা হলো, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সানাউল,তার স্ত্রী লতিফা বেগম ও  ছেলে ফিরোজ হোসেন।

মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি সকালে নুরুল ইসলামের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে আসামিরা নুরুল ইসলামের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আরও অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

খুঁজুন