জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষের অপসারণের দাবিতে বুধবার দুপুরে কলেজ মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কলেজ মাঠে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আতাউর রহমান,মোসাব্বের রহমান, মাহফুজ আহম্মেদ,আবদুল বাসেদ, শামীম মিয়া,তোফাজ্জল হক,বাবুল মিয়া ও সামছুল হক প্রমূখ।
মানববন্ধনে মোসাব্বের রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন আমার সহোদর বড় ভাই। তিনি আমাকে কলেজে চাকুরি দেওয়ার কথা বলে কলেজের নামে আমার কাছ থেকে জমি নেন। জমি নেওয়ার পর আমার যোগ্যতা থাকা সত্বেও চাকুরি না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। তিনি আমার সাথে প্রতারণা করেছেন। তিনি আরো বলেন,এই কলেজে পড়াশোনা একেবারেই হয়না। প্রতিদিন বেলা ১২ দিকেই কলেজ বন্ধ করে শিক্ষকরা চলে যান। তাই অধ্যক্ষের বিচার চাই,তার অপসারণ চাই।
আতাউর রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ। নানা অনিয়মের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। এলাকাবাসী অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
এ ব্যাপারে কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন জানান,পারিবারিক কলহের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পারিবারিক বিরোধের কারনেই বহিরাগত কিছু লোক এনে কটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।
কাছিমারচর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ
কাছিমারচর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি :জামালপুরের ইসলামপুর উপজেলার কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষের অপসারণের দাবিতে বুধবার দুপুরে কলেজ মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কলেজ মাঠে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আতাউর রহমান,মোসাব্বের রহমান, মাহফুজ আহম্মেদ,আবদুল বাসেদ, শামীম মিয়া,তোফাজ্জল হক,বাবুল মিয়া ও সামছুল হক প্রমূখ। মানববন্ধনে মোসাব্বের রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন
আমার সহোদর বড় ভাই। তিনি আমাকে কলেজে চাকুরি দেওয়ার কথা বলে কলেজের নামে আমার কাছ থেকে জমি নেন। জমি নেওয়ার পর আমার যোগ্যতা থাকা সত্বেও চাকুরি না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। তিনি আমার সাথে প্রতারণা করেছেন। তিনি আরো বলেন,এই কলেজে পড়াশোনা একেবারেই হয়না। প্রতিদিন বেলা ১২ দিকেই কলেজ বন্ধ করে শিক্ষকরা চলে যান। তাই অধ্যক্ষের বিচার চাই,তার অপসারণ চাই। আতাউর রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড
বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ। নানা অনিয়মের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। এলাকাবাসী অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এ ব্যাপারে কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন জানান,পারিবারিক কলহের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পারিবারিক বিরোধের কারনেই বহিরাগত কিছু লোক এনে কটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত