শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা কালীকিশোর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

কালীকিশোর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

শ্রীনগর সংবাদদাতা :

মুন্সীগঞ্জ  শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিতি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি, চৌধুরী। 

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন,পাটাভোগ ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মুন খান,সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু,সমাজ সেবক মুসা খান, সেচ্ছাসেবক লীগ নেতা শাহিন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক,অভিবাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। 

খুঁজুন