রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মাভাবিপ্রবি প্রতিনিধি : ‎টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বৃক্ষ বিতরণ করা হয়েছে।

‎কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান,উপদেষ্টা সদস্য শিক্ষক মীর আতিকুর রহমান কবির, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এবং ডাক্তার সৈকত হাসান।

‎অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রান্ত, কবির, হামিদ, রিফাত, সিফাত, কাব্য, শাকিল, সাব্বির, জহুরুল, আসিফ, সাইফুল, রবিন, মীম, তানহা, তাসনিয়া, ত্রিশা, উমায়ের, আসিফ ইসলাম, আজিজ, মিরনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


‎এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আয়নাল। 

‎কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হাসিব হোসাইন প্রান্ত বলেন,
‎“এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কালিহাতিকে সবুজায়ন করার লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি পাবে। 
‎এছাড়াও সমাজসেবা, মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুঁজুন