শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন কান ফেস্টিভ্যাল নিয়ে কী বললেন আলিয়া ?

কান ফেস্টিভ্যাল নিয়ে কী বললেন আলিয়া ?

রোকসানা মনোযার: ২০২৩ সালে মেট গলায় অংশগ্রহণ করেছিলেন আলিয়া ভাট। অনুষ্ঠানে আলিয়ার মার্জিত শাড়ির লুক মুগ্ধ করেছিল সকলকে। এবার ২০২৫ সালে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগদান করতে চলেছেন অভিনেত্রী। কান ফেস্টিভ্যাল নিয়ে কী বললেন আলিয়া?

খুব কম বয়সে যে সমস্ত অভিনেত্রী বলিউডে নিজেদের জায়গা করে নিতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আলিয়া ভাট। শুধু বলিউড নয়, হলিউডেও একইভাবে তিনি নিজের স্থান অর্জন করেছেন। প্রত্যেকটি সিনেমায় অন্যরকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য তিনি বারবার প্রশংসিত হয়েছেন সমালোচকদের কাছ থেকে।

তবে শুধু অভিনয় নয়, আলিয়ার ফ্যাশনও বারবার নজর কাড়ে সকলের। ২০২৩ সালে মেট গালা অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইনার শাড়ি পরে রীতিমতো সকলকে মুগ্ধ করেছিলেন অভিনেত্রী। এবার প্রথমবার কান ফেস্টিভ্যালে রেড কার্পেটে হাঁটতে চলেছেন তিনি। জন্মদিনের প্রাক্কালে এই বড় খবরটি সকলকে জানালেন বার্থডে গার্ল নিজেই।

জন্মদিনের ঠিক দুদিন আগেই স্বামীর সঙ্গে কেক কেটে প্রিবার্থডে সেলিব্রেশন করতে দেখা যায় আলিয়াকে। জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন চলাকালীন কান ফেস্টিভ্যাল নিয়ে উচ্ছাস প্রকাশ করেন আলিয়া। অভিনেত্রী বলেন, এই প্রথম আমি কান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি একইসঙ্গে ভীষণ নার্ভাস এবং উত্তেজিত।

খুঁজুন